ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খাদ্যের অভাবে মানুষ হাহুতাশ করছে : রিজভী

দেশে বেকারের সংখ্যা বাড়ার পাশাপাশি খাদ্যের অভাবে মানুষ হাহুতাশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী।


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ টিসিবির ট্রাকের পেছনে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। দেশ-বিদেশের বিভিন্ন পরিসংখ্যান বলছে, বাংলাদেশে বর্তমানে ৪২ শতাংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে।


তিনি বলেন, বাজারে কৃষির সবকিছুর দাম বেড়েছে। মূলত, বাজার সিন্ডিকেট, মাফিয়াবৃত্তি, মধ্যস্বত্বভোগীদের দাপটে বাংলাদেশের কৃষি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কারণ, এরা প্রত্যেকেই ক্ষমতাসীনদলের সঙ্গে জড়িত।


বিএনপির এই নেতা বলেন, সরকারের হরিলুট হওয়া অর্থভাণ্ডার পূর্ণ করতেই কৃষি উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে।


তিনি বলেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিপরীতে ‘জোর যার মুল্লুক তার’ নীতির কারণে, রাষ্ট্র ও সমাজে, মানুষের মনে চরম অস্থিরতা বিরাজ করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑